ময়মনসিংহে সোমবার রাতে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার অটোরিকশা ছিনতাই করেছে তারা। নিহত চালকের নাম মোশাররফ হোসেন (২৫)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার শাকের আহামেদ জানান, সদর উপজেলার মধ্য দাপুনিয়ার চারালপাড়া এলাকায় রাত ১০টার দিকে একদল দুর্বৃত্ত মোশাররফ হোসেন নামে এক অটোচালককে ছুরিকাঘাতে হত্যা করে। এরপর তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
