চুনতিতে সীরাতুন্নবী (স) মাহফিল সমাপ্ত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪৩

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী ৪৮তম ঐতিহাসিক সীরতুন্নবী (স) মাহফিল গতকাল শনিবার ভোরে ফজর নামাজের পরে মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। দিন-রাতব্যাপী ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে লাখো ধর্মপ্রাণ মানুষ আখেরী মোনাজাতে অংশ নেন। মোনাজাতের সময় সীরত ময়দান, শাহ সাহেব কেবলার মাজার, মসজিদে বায়তুল্ল­াহ ও সীরত ময়দানের আশপাশের এলাকা, রাস্তা-ঘাট, বাড়িঘর ধর্মপ্রাণ মানুষে পরিপূর্ণ হয়ে যায়। মাহফিলে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ,আলেমেদ্বীন, ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনে সভাপতিত্ব করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব শাহ মাওলানা আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।