রায়পুরায় বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৯

রায়পুরা উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে সুরুজ মিয়া নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দী গ্রামের মৃত করম আলীর ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শ্রীরামপুর এলাকায় একটি পুকুরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

আরও পড়ুন: ‘আফগানিস্তান থেকে ৫৪০০ সেনা তুলে নেবে যুক্তরাষ্ট্র’

রায়পুরা থানার সেকেন্ড অফিসার এসআই দেব দুলাল জানান, নিহতের শরীরে আঘাতের নমুনা পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি একজন মানসিক ভারসাম্যহীন। পার্শ্ববর্তী মাজার থেকে ফেরার পথে পুকুরের পানিতে হাত-মুখ ধুতে গিয়ে পানি পড়ে মারা যান। নিহতের পরিবারের পক্ষ হইতে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করেন পুলিশ।

ইত্তেফাক/আরকেজি