বিনোদন রিপোর্ট
অভিনয়ের চেয়ে এখন নির্মাতা হিসেবেই বেশি ব্যস্ত তৌকীর আহমেদ। বলা যায়, পুরোদমে নির্মাণ নিয়ে রয়েছেন তিনি। চলতি বছরেই মুক্তি পায় তার ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি। সিনেমাটির মধ্য দিয়ে বেশ প্রশংসাও কুড়িয়েছেন। আবারো নতুন কাজের খবরে এলেন তিনি। তবে এবার কোনো নির্মাণ নিয়ে নয়। অভিনেতা তৌকীর হয়ে এবার খবরের শিরোনামে তিনি। তাও আবার ওয়েব সিরিজে। প্রথমবারের মতো ‘ব্ল্যাকমেইল’ শিরোনামে একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। আর বি প্রীতম পরিচালিত ৬ পর্বের ওয়েব সিরিজটির শুটিং সম্প্রতি শুরু হয়েছে। এখানে তৌকীর আহমেদ একজন পুলিশ অফিসারের চরিত্রে হাজির হবেন। সেই অফিসারের বাড়িতে একটি সন্ত্রাসীর ঘটনা নিয়েই ওয়েব সিরিজটির গল্প এগিয়ে যাবে।
তৌকীর আহমেদ ছাড়াও ব্ল্যাকমেইলে আরো অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, সৈয়দ বাবু, আরশ, বায়োজিত, নিশিসহ অনেকে।
