সড়কটি কুমারজানীসহ কয়েকটি গ্রামের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন অগণিত মানুষের পদভারে মুখরিত থাকে এই সড়ক। ভ্যান কিংবা অটোরিকশায় সরু ও কাঁচা এই সড়কে মালামাল পরিবহনে খুবই কষ্ট হয়। নদীর কূল ঘেঁষা রাস্তাটি কাঁচা ও ভাঙা হওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সড়কটি দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। নিচু হওয়াতে বর্ষাকালে সড়কের বিভিন্ন স্থান ডুবে থাকে। সড়কটি যাতায়াতের অনুপযুক্ত হয়ে পড়েছে। প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরাও ঝুঁকি নিয়েই এই সড়ক দিয়ে স্কুলে যাতায়াত করে। বাজার ও দোকানে যাতায়াতের জন্য এই একটিমাত্র রাস্তাই ভরসা। তাই যাতায়াতের দুর্ভোগ লাঘবে সড়কটি আশু প্রয়োজনীয় সংস্কারসহ পাকা করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
মোহাম্মদ হেলালুজ্জামান , কুমারজানী, পুটিয়াজানীবাজার, ফাজিলহাটি, দেলদুয়ার, টাঙ্গাইল
