নাগেশ্বরীতে গাঁজা ও ইয়াবাসহ আটক তিন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে পৃথক অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজা ও ১৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ৮টায় ওমেরা গ্যাস সিলিন্ডারের তলা কেটে গাঁজা ভরে মোটরসাইকেলে কেবি সড়ক ধরে কুড়িগ্রামে যাচ্ছিল রিয়াজুল ইসলাম ও সবুজ আলী। গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার পুলিশ নাগেশ্বরী সরকারি কলেজ মোড় থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছে সাড়ে তিন কেজি গাঁজা পাওয়া যায়।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা ব্যাপারীটারী গ্রামে অভিযান চালিয়ে ১৮ পিচ ইয়াবাসহ তোফাজ্জল হোসেনকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। মঙ্গলবার তাদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির এর সত্যতা নিশ্চিত করেন।