ঝিনাইদহে জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫১

জেহাদী বই ও কম্পিউটার হার্ডডিক্স জব্দ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর বাজার থেকে  শনিবার ভোর রাতে মিলন হোসেন (২৭) নামের জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।  গ্রেফতারকৃত মিলন হোসেন বেতাই চন্ডিপুর গ্রামের করিম মন্ডলের ছেলে।

র্যাবের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে সদর উপজেলার চন্ডিপুর বাজারে অভিযান চালায় তারা। এ সময় মিলন হোসেনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় দুইটি জিহাদী বই, তিনটি কম্পিউটারের হার্ডডিক্স ও একটি মোবাইল ফোন। মিলন হোসেন কম্পিউটারের দোকানে ব্যবসার পাশাপাশি জেএমবি কার্যক্রম চালিয়ে আসছিল বলে উক্ত র্যাব কর্মকর্তা জানান।