ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জোসনা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। জোসনা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী।
 
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরবিন্দু পাল জানান, জোসনা খাতুন এক সপ্তাহ আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বারডেম হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তিনি মারা যান। 

আরও পড়ুন: একটি চলে না অন্যটি চালানোর লোক নেই, এভাবেই দেড় যুগ

তিনি আরও জানান, এখন পর্যন্ত উপজেলায় ৫২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। 

ইত্তেফাক/অনি