বিভাগীয় কমিশনারের সৈয়দপুরে বিভিন্ন কারখানা পরিদর্শন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫১

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

শনিবার সৈয়দপুরের বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জয়নুল বারী। প্রথমে তিনি দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা এবং পরে শহরের নিয়ামতপুর এলাকায় অবস্থিত নোয়া রয়্যালেক্স মেটাল ইন্ডাস্ট্রি নামের একটি শিল্প কারখানা পরিদর্শন করেন। এর পরে সৈয়দপুরের পাশের দিনাজপুরের চিরিরবন্দরের দেবীগঞ্জে অবস্থিত গরু-মহিষের শিং ও হাঁড় দিয়ে বোতাম তৈরির একটি কারখানা পরিদর্শন করেছেন। অ্যাগ্রো রিসোর্স কোম্পানি লিমিটেড নামের ওই বোতাম তৈরির কারখানার শ্রমিকদের খোঁজ-খবর নেন তিনি।

রংপুর বিভাগীয় কমিশনার মো. জয়নাল বারী কারখানা পরিদর্শনে এলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. নজরুল ইসলাম তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার মো. জয়নুল বারীর সহধর্মিণী আফসানা বারী, নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।