ভারতের কর্নাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অর্থ আত্মসাতের মামলায় বেশ কয়েকদিন ধরেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাকে। কর্নাটকের হাইকোর্ট শিবকুমারের ওপর থেকে রক্ষাকবচ তুলে নেয় গত বৃহস্পতিবার। তখনই ইডি দিল্লিতে ডেকে পাঠায় তাকে। ইডির জেরা শুরু হয় শুক্রবার থেকে। জেরা চলাকালীন সোমবার মিডিয়ার কাছে শিবকুমার বলেন, পরিবারের সঙ্গে গণেশ চতুর্থী পালনে বাধা দিচ্ছে ইডি। এরপরই তাকে গতকাল গ্রেফতার করা হয়। ইডির অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না শিবকুমার। কংগ্রেস এই গ্রেফতারির তীব্র বিরোধিতা করেছেন। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ব্যর্থতা থেকে মানুষের নজর ঘোরাতেই কংগ্রেস নেতাদের গ্রেফতার করা হচ্ছে। -আনন্দবাজার পত্রিকা
