দ. আফ্রিকায় বিদেশিবিরোধী আন্দোলনে ৫ জন নিহত

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৯

দক্ষিণ আফ্রিকায় বিদেশিবিরোধী আন্দোলন আরো তীব্র হয়েছে। বিদেশিদের আবাসস্থলে লুটপাট করা হচ্ছে এবং অনেককে মারধর করা হচ্ছে। বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়েছে। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই আন্দোলনের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বিদেশিদের কারো ওপর আক্রমণের অধিকার কারো নেই। গত সোমবার থেকে দেশটির বিভিন্ন স্থানে  বিদেশি বিরোধী আন্দোলন চলছে। গতকাল ৫ পর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের পরিচয় জানা যায়নি। আন্দোলনকারীদের থামাতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। আফ্রিকার অন্যান্য দেশেও সতর্কতা জারি করা হয়েছে। -বিবিসি