রমেক হাসপাতালে দালাল চক্রের ৬ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা-অর্থদণ্ড

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩২

মোবাইল কোর্ট পরিচালনা করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের দালাল চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ এর একটি দল। বুধবার র‌্যাব-১৩, রংপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, রংপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান কর্তৃক মোবাইল কোট পরিচালনার মাধ্যমে গ্রেফতারকৃত দালালদের মধ্যে মো. জাকারিয়াকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং দেবাশীষ ও মো. শহিদুল ইসলাম নামের দুই দালালকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আর অপর ৩ জন মো. রুবেল, মো. ইদ্রিস আলী এবং মো. পারভেজকে ১০ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

আরও পড়ুন:  ‘কানাডা-বাংলাদেশ বাণিজ্য ফোরাম সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে’

উল্লেখ্য, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল সিন্ডিকেট রোগীদের প্রতারণা করে বিভিন্ন রকম ফায়দা হাসিল করে আসছে।

ইত্তেফাক/জেডএইচডি