রঙ্গরস

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০২

এক বিদেশি কৃষককে দেখা গেল বিমর্ষ ভঙ্গিতে বসে বসে ঘণ্টার পর ঘণ্টা মদ খাচ্ছে। তাই দেখে আরেক কৃষক জানতে চাইল এত মন খারাপের কী হলো?

সে তখন বলল, ‘দেখ আমি গরুর দুধ দুয়াচ্ছিলাম গরুটা বাঁ পা দিয়ে লাথি দিয়ে দুধটা ফেলে দিল তখন আমি বাঁ পা-টা বেঁধে ফের দুধ দুয়াতে লাগলাম, আবারো সে ডান পা দিয়ে লাথি দিয়ে দুধের বালতি ফেলে দিল। এবারো আমি ডান পা বেঁধে দুধ দুয়াতে লাগলাম। এবার সে লেজ দিয়ে বালতি ফেলে দিল। তখন আমি লেজটা আমার পেন্টের বেল্ট দিয়ে উঁচু করে বাঁধলাম, আর তখন বেল্ট ছিল না বলে পেন্টটা খসে পড়ল...আর ঠিক তখনই আমার স্ত্রী ঢুকল গোয়ালঘরে...’