প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা এবং হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া হলো, মনোযোগ দিয়ে অনুশীলন করবে, আশা করছি তোমরা সকলেই পরীক্ষায় খুব ভালো করবে।
ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষামিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
গতকালের পর
১৬.সারা বিশ্বের পালনকর্তা কে?
উত্তর : সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তায়ালা। তিনি এ বিশ্বজগতের অধিপতি বা মালিক। তিনি এক ও অদ্বিতীয় সত্তা।
১৭.আমাদের দীনের নাম কী?
উত্তর : আমাদের দীনের নাম ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানবজীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিকনির্দেশনা এতে দেওয়া হয়েছে।
১৮.রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করবে কেন?
উত্তর : রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করব কারণ এটি ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস।
১৯.আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করব?
উত্তর : আমরা ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন’ বলে আল্লাহর শোকর আদায় করব।
২০.কিয়ামতের ভয়াবহতা তোমাকে কোন কাজটি করতে উদ্বুদ্ধ করে?
উত্তর : কিয়ামতের ভয়াবহতা আমাকে যে কাজটি করতে উদ্বুদ্ধ করে তাহলো পাপ কাজ থেকে বিরত থাকা।
২১.আখিরাত মানে কী?
উত্তর : আখিরাত আরবি শব্দ। আখিরাত মানে পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়।
২২.ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাইব কেন?
উত্তর : আল্লাহ অতি ক্ষমাশীল। তাই ভুল হলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব।
২৩.মুমিন কাকে বলে?
উত্তর : যে ব্যক্তি আল্লাহর একত্ববাদ, গুণাবলি, বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে অন্তরে বিশ্বাস করে তাকে মুমিন বলে।
২৪.মিযান কী?
উত্তর : হাশরের ময়দানে মানুষের আলমসমূহ ওজন করার জন্য আল্লাহ তায়ালা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকে মিযান বলা হয়।
২৫.আমলনামা কী?
উত্তর : আমলনামা হলো কর্মলিপি। মানুষ দুনিয়াতে যেসব কাজ করছে তা ফেরেশতাগণ লিখে রাখছেন। এ লিখিতরূপই হলো আমলনামা।
২৬.আল্লাহ সামীউন বাসির কথাটির অর্থ কী?
উত্তর : আল্লাহ সামীউন বাসির কথাটির অর্থ— নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব দেখেন।
২৭.জাহান্নাম কী?
উত্তর : জাহান্নাম বা দোযখ হলো চিরস্থায়ী দুঃখ-কষ্ট ও যন্ত্রণার স্থান। জাহান্নামে পাপী লোকদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে। সেখানে উত্তপ্ত আগুন রয়েছে এবং ভয়ানক শাস্তির আয়োজন করা হয়েছে।
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
সরবিন্দু সরকার, প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
১৪.দরিদ্র ব্রাহ্মণের ঘরে কে কে আছে? ব্রাহ্মণ কী করে সংসার চালাতেন?
উত্তর : দরিদ্র ব্রাহ্মণের ঘরে আছে স্ত্রী, ছেলে ও ছেলের বউ। উঞ্ছবৃত্তি করে ব্রাহ্মণ সংসার চালাতেন।
১৫.ব্রাহ্মণের ঘরে অতিথিরূপে কে এসেছিলেন?
উত্তর : ব্রাহ্মণের ঘরে অতিথিরূপে ধর্মদেব এসেছিলেন।
১৬.হিরণ্যকশিপু বিষ্ণুবিরোধী হয়ে উঠলেন কেন?
উত্তর : শ্রীবিষ্ণু হিরণ্যাকে বধ করেছেন জেনে তাঁর ভাই হিরণ্যকশিপু খুব ক্রুদ্ধ হলেন। তাই তিনি প্রচণ্ড বিষ্ণুবিরোধী হয়ে উঠলেন।
১৭.রাম-রাবণের মধ্যে ভীষণ যুদ্ধ হয় কেন?
উত্তর : বন থেকে রাবণ সীতাকে হরণ করেন। তাই রাম-রাবণের মধ্যে ভীষণ যুদ্ধ হয়। যুদ্ধে রাবণ সবংশে নিহত হন।
১৮.অবতারারূপে পৃথিবীতে আসার পর ঈশ্বরের প্রধান কাজ কী?
উত্তর : অবতাররূপে ঈশ্বর পৃথিবীতে আসার পর তাঁর প্রধান কাজ হলো দুষ্টের দমন ও শিষ্টের পালন। আর জগতের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা করা।
১৯.আমরা কেন দেবদেবীর পূজা করি?
উত্তর : আমরা দেবদেবীর পূজা করি কারণ, দেবদেবীর পূজা করলে সকলের মঙ্গল হয় এবং সকলে শান্তি পায়।
২০.বলরামকে হলধরা বলা হয় কেন?
উত্তর : বলরামের হাতে একটি লাঙল থাকত। এই লাঙল বা হল আকৃতির অস্ত্র দিয়ে তিনি যুদ্ধ করতেন। তাই তাকে হলধরা বলা হয়।
২১.দেবতা বা দেবদেবী কাকে বলে?
উত্তর : ঈশ্বরের যেকোনো গুণ বা মতা যখন আকার বা রূপ পায়, তখন তাকে দেবতা বা দেব-দেবী বলে।
২২.বিষ্ণু বলি রাজাকে কীরূপে দমন করেছিলেন?
উত্তর : বামণরূপী ভগবান বিষ্ণু বলির মাথায় পা রেখে তাকে পাতালে নামিয়ে দিয়ে বলিকে দমন করলেন।
২৩.বরাহরূপী শ্রীহরি কীভাবে পৃথিবীকে রা করেন?
উত্তর : শ্রীহরি তাঁর বিশাল দাঁত দিয়ে পৃথিবীকে জলের উপরে তুলে ধরে পৃথিবীকে রা করেন।
২৪.কার শক্তির শেষ নেই? কে আমাদের পালন করেন?
উত্তর : ঈশ্বরের শক্তির শেষ নেই। ঈশ্বর আমাদের পালন করেন।
২৫.কাদের মাধ্যমে ঈশ্বরের শক্তির প্রকাশ ঘটে?
উত্তর : দেব-দেবীর মাধ্যমে ঈশ্বরের শক্তির প্রকাশ ঘটে।
২৬.ঈশ্বরের গুণ বা মতার আকারকে কী বলে?
উত্তর : ঈশ্বরের গুণ বা মতার আকারকে দেব-দেবী বলে।
