ব্রাজিলে সন্তুষ্টি খুঁজছেন নেইমার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৯

এমনিতেই গ্রীষ্মটা ভালো যায়নি নেইমারের। গোড়ালির ইনজুরির কারণে কোপা আমেরিকার খেলতে পারেননি এই তারকা স্ট্রাইকার। তারপর এলো ধর্ষণের অভিযোগ। যেন এসবই যথেষ্ট নয়, তাই ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি থেকে বার্সেলোনায় ফেরার চেষ্টাটাও বিফলে গেল। এসবের মধ্যেও স্বস্তি তার জাতীয় দলে ফেরা। এখন তিনি যাবতীয়  দুঃখ ভুলে ব্রাজিলের হয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে খেলার প্রস্তুতিতে ব্যস্ত। ব্রাজিল তাকে স্বস্তি দিয়েছে, সেটা বোঝা যায় ইনস্টাগ্রামে দেওয়া তার একটি ছবি। এতে তিনি হাস্যোজ্জ্বল এবং ছবির শিরোনামে লিখেছেন ‘হ্যাপিনেস’। মিয়ামিতে আগামীকাল শুক্রবার ব্রাজিল প্রীতি ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে। কোপা আমেরিকা জয়ী ব্রাজিল এরপর মঙ্গলবার রাতে লস অ্যাঞ্জেলসে  পেরুর বিরুদ্ধে মাঠে নামবে।