১৩ মামলার আসামির থানায় আত্মসমর্পণ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে মোহাম্মদ বেলাল নামে এক পলাতক আসামি। গতকাল বুধবার নগরীর খুলশি থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, বেলাল একজন ডাকাত। সে জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে খুলশী থানায় ১১টি এবং অন্য থানায় ২টি মামলা রয়েছে। এর বাইরে কুমিল্লার চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে তিনটি মামলা আছে। দুইটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল।  বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।