দুই বিদেশি এনজিওর কার্যক্রম বন্ধ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৫

রোহিঙ্গাদের মহাসমাবেশে আর্থিক সহযোগিতা এবং প্রত্যাবাসন বিরোধী প্রচারণার দায়ে আন্তর্জাতিক দুই এনজিওর কার্যক্রম নিষিদ্ধ করেছে এনজিও বিষয়ক ব্যুরো। পাশাপাশি এই দুই এনজিওর ব্যাংক লেনদেনও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. আশরাফুল আফছার। তিনি জানান, এ সংক্রান্তে এনজিও বিষয়ক ব্যুরোর পাঠানো একটি চিটি গতকাল বুধবার কক্সবাজার জেলা প্রশাসনে পৌঁছেছে। গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের মহাসমাবেশে আর্থিক সহযোগিতা ও প্রত্যাবাসন বিরোধী প্রচারণার অভিযোগে আল আদ্রা ও আল মারকাজুল ইসলামী নামে দুইটি এনজিও এর কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে চিঠিতে নির্দেশনা রয়েছে। অতি শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।