ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি

জাতীয়তাবাদী সাইবার দলের নেতা গ্রেফতার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ও মানহানিকর ছবিসহ অপপ্রচার সম্বলিত লেখা পোস্ট করায় জাতীয়তাবাদী সাইবার দলের দফতর সম্পাদক মাহফুজুল হককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত শুক্রবার শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় জাতীয়তাবাদী সাইবার দলের ফেসবুক পেজ পরিচালনা ও পোস্ট দেওয়ার কাজে ব্যবহূত মোবাইল ফোনটি জব্দ করা হয়।

পিবিআই সূত্র জানায়, মাহফুজুল হক তার ফেসবুক আইডি ও সাইবার দলের ফেসবুক পেজ থেকে নানা ধরনের অপপ্রচারে লিপ্ত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ‘জাতীয়তাবাদী সাইবার দল’ নামের ফেসবুক পৃষ্ঠাটি পরিচালনা এবং আপত্তিকর পোস্ট দেওয়ার কথা স্বীকার করেন।

জানা গেছে, গ্রেফতারকৃত মাহফুজুল হকের বাবার নাম মোঃ হামিদুল হক। তার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার জগেশ্বর গ্রামে।