রাজশাহী তানোরে নারী মাদক ব্যবসায়ীসহ ৩জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: নাসরিন বানু এ দণ্ডাদেশ দেন।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন, এক মাসের কারাদণ্ড প্রাপ্ত উপজেলার গাংহাটি গ্রামের সন্তোষের স্ত্রী ছবি রাণী, এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত কামারগাঁ গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী গুলেরা বেগম ও তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত একই গ্রামের মৃত আতাব সর্দারের ছেলে আক্কাস সর্দার।
আরও পড়ুন: গৌরনদীতে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য আটক
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: আমিনুল কবির করে বলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামারগাঁ ইউনিয়নে মাদক ব্যবসায়ীদের বাসায় অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদ ও ১০০গ্রাম গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: নাসরিন বানু ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের এই কারাদণ্ড দেন। সন্ধ্যায় তাদেরকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
