গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারচালক নিহত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪১

গোপালগঞ্জে প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারচালক নিহত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল শেখ (৪৫) কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের ফুল মিয়া শেখের ছেলে।

আরো পড়ুন : সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, ফরিদপুরগামী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালক জামাল শেখ নিহত হন। আহত হন প্রাইভেটকারের ৩ যাত্রী। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি