হলুদ গ্রাফিতি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪১

হলুদ লেগিংস পরে মৃত্যু নামলো লাফিয়ে ক্যাবারে,

তখন রাত দিয়েছে ভোরের দিকে হাঁটা, ভাবছি আমরা—

অ্যালকোহল ভেজা দাঁত বসাবো

            ভাজা ইলিশের ঘাড়ে :

 

ক্ষুধা এক বড়শিবিদ্ধ সাপ

 

তুমি ড্যান্সফ্লোর-দেয়ালের গ্রাফিতি ফুলটি পেড়ে,

বাঁধলে খোঁপায়—দস্যু অহংকারে, জানিয়ে

অন্ধকারকে আজ টাটা;

            তোমার কবর আঁকছি সূর্যের তারে