অর্ধমৌসুম মাঠের বাইরে কিয়েল্লিনি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬

গেল শুক্রবার দলীয় অনুশীলনে ডান পায়ের হাঁটুতে চোট পান জুভেন্তাস অধিনায়ক জর্জিও কিয়েল্লিনি। ৩৫ বছর বয়সি কিয়েল্লিনির পায়ে এরই মধ্যে অস্ত্রোপচার করা হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়েছে। তার পরিবর্তে নাপোলির বিপক্ষে লিগ ম্যাচে একাদশে জায়গা পান এ বছরের দল-বদলে ক্লাবে আসা ম্যাথিয়াস ডি লিখট। চলতি মৌসুমে সিরিআতে নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পেয়েছে প্রতিযোগিতায় টানা নবম শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলা জুভেন্তাস। তবে অভিজ্ঞ কিয়েল্লিনিকে ছাড়াই এখন অনেকটা পথ এগোতে হবে তাদের। ধারণা করা হচ্ছে আগামী বছরের মার্চে মাঠে ফিরতে পারেন ইতালির এই ফুটবলার।

                —ওয়েবসাইট