আজ চারুকলার বকুলতলায় দিনভর শরত্ উত্সব

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আজ শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে শরত্ উত্সব। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে প্রতি বছরের মতো এবারেও এ আয়োজনে রয়েছে গান, নৃত্য পরিবেশনা, আবৃত্তি ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আকাতরুজ্জামান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. হায়াত্ মামুদ।