তৈরি পোশাক শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে আরএমজি অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (আরটিআইএসসি) গত বুধবার স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। দক্ষ জনবল তৈরি করার জন্য আরটিআইএসসি উপযুক্ত দক্ষতা বিকাশের সমাধান শনাক্তকরণ বিষয় নিয়ে কাজ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, এসইআইপির নির্বাহী প্রকল্প পরিচালক জালাল আহমেদ, আরটিআইএসসির চেয়ারপার্সন এবং বিজিএমইএর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির, সিনিয়র চেয়ারপারসন জি এম ফারুক, সহ-সভাপতি এম শাহাদাত হোসেন, শাহিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
