প্রায় দুই বছর পর ইউনেক্স ব্যাডমিন্টন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:০৭

স্পোর্টস রিপোর্টার

প্রায় দুই বছর পর আবার বাংলাদেশে হতে যাচ্ছে ইউনেক্স আন্তর্জাতিক ব্যাডমিন্টন। ২০১৬ সালে হয়েছিল। মাঝে ২০১৭ সালে হয়নি। এবার ২০১৮ সালে হলেও বছরটা প্রায় শেষই।

তারপরও ব্যাডমিন্টন ফেডারেশন খুশি। কারণ হাতছাড়া হতে যাওয়া আন্তর্জাতিক এই টুর্নামেন্টটি হতে পারছে। মাঝে কেন হয়নি তা নিয়ে ক্ষোভ আছে ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের। বলছিলেন, ‘কষ্টতো থাকবেই কেন হলো না। আগের কমিটি ুেকন একটা আন্তর্জাতিক ব্যাডমিন্টন করতে পারল না।’

১৩ দেশ নিয়ে ইউনেক্স আন্তর্জাতিক ব্যাডমিন্টন শুরু হবে ১১-১৫ ডিসেম্বর। জুনিয়র টুর্নামেন্ট হবে ১৭-২০ ডিসেম্বর। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন উডেন ফ্লোর জিমনেসিয়ামে নতুন ম্যাট স্থাপন করার কাজ চলছে। নতুন করে সাজসজ্জার কাজও চলছে।

মালয়েশিয়ান কোচ অরবিন বার্মা বাংলাদেশের খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছেন। ফেডারেশন সম্পাদক জানিয়েছেন জুনিয়র টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বা রানার্সআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাহার জানিয়েছেন নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করতে পারলে খেলোয়াড়রা খেলার সুযোগ পায়।

এখন অনেক কাজ করতে হচ্ছে পিছিয়ে যাওয়ার কারণে। ইউনেক্স আমাদের ২২ হাজার ডলার দেবে, ব্যাডমিন্টন এশিয়া ১১ হাজার ডলার দেবে। এই অর্থে কিছুই হবে না। তারপরও ঘরের কোর্টে আবার আন্তর্জাতিক টুর্নামেন্টের পর্দা উঠবে।