নওয়াপাড়ায় বিএনপির সমাবেশস্থলের পাশে ট্রান্সফরমারে আগুন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৭

বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে বিএনপির অনুষ্ঠানস্থলের পাশের একটি ট্রান্সফরমারে আগুন লেগে গেলে ১৫ মিনিট বিদ্যুত্সংযোগ বন্ধ ছিল। বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১২তম কারামুক্তি দিবস উপলক্ষ্যে থানা ও পৌর বিএনপি এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানের একপর্যায়ে আয়োজক দলের প্রতিপক্ষ একটি অংশ হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। এ সময় পুলিশের হস্তক্ষেপে সংঘাতময় পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। তবে কে বা কারা পল্লী বিদ্যুত্ সমিতিকে মোবাইল ফোনে ঐ এলাকায় আগুন লাগার ভুয়া খবর দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।