বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক বলেছেন, ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনে দেশি-বিদেশি ইকো-ট্যুরিস্টদের (প্রতিবেশ পর্যটক) সুযোগ-সুবিধা আন্তর্জাতিক মানের করতে সুন্দরবন সন্নিহিত বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার লোকালয়ে দুটি করে ছয়টি বিশেষ পর্যটন কেন্দ্র গড়ে তুলতে কাজ শুরু করেছে পর্যটন মন্ত্রণালয়। এই ৬টি বিশেষ কেন্দ্রের জন্য স্থান নির্বাচন ও ভূমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু হবে। ২০২২ এসব পর্যটন কেন্দ্রের কাজ শেষ হবে।
শুক্রবার দুপুরে এসব বিশেষ পর্যটন কেন্দ্রের স্থান সরেজমিনে ঘুরে এসে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: রান তোলার আগেই সাজঘরে সাদমান
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে ‘বাগেরহাট জেলার পর্যটন শিল্পের বিকাশ, সমস্যা,সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক’ এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, চেম্বার প্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার নেতৃবৃন্দ তাদের মতামত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের কাছে তুলে ধরেন।
ইত্তেফাক/এমআরএম
