বলিউডে আসার আগে অভিনয় স্কুলে ভর্তি হন দীপিকা। সেখানেই তার শিক্ষক ছিলেন অনুপম খের। শিক্ষক দিবসে অনুপম খের জানান তার শিক্ষার্থী দীপিকাকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘একবার ওকে বলেছিলাম, মাত্র ৩ মাসের জন্য তুমি এসেছো। এই সময়ের মধ্যে একদিনও ছুটি নিতে পারবে না।’ অনুপম তার পোস্টের মাধ্যমে আরো জানান, সবকিছুই পারফেকশনের সঙ্গে করতে চাইতেন দীপিকা। কিন্তু অভিনয়ে কখনো কখনো রুক্ষ্মতাও থাকে। তাই একদিন তাকে ইমপ্রোভাইজেনের টাস্ক দেন। দীপিকাকে বাড়ির কাজের লোকের অভিনয় করতে বলেন তিনি। পারফেকশনের কোনো নাম-গন্ধ থাকবে না সেই চরিত্রে। প্রায় ৪৫ মিনিট চলে তার এই চরিত্র নিয়ে মাজা-ঘষা। সেদিন টাস্ক শেষে নাকি কেঁদেই ফেলেছিলেন দীপিকা পাডুকোন!
০০০০
নিজের ও ছেলের অনেক খবর প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপডেট দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি শাকিব ও অপুর ছেলে স্কুলে যাওয়া শুরু করেছে। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার ওপরের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন অপু
