লোহাগাড়ায় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৪

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকা থেকে গত বৃহস্পতিবার চোলাই মদসহ জাহাঙ্গীর আলম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় তার কাছ থেকে ১০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, বড়হাতিয়া চিঙ্গি শাহ সড়ক দিয়ে সিএনজিযোগে জাহাঙ্গীর চোলাই মদ নিয়ে যাচ্ছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ ও স্থানীয় লোকজনের বিষয়টি সন্দেহ হলে তাকে মদসহ আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।