বড়াইগ্রামে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে পুকুরে ডুবে জুনায়েদ আহম্মেদ (৭) নামে এক বাক্প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টায় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের পারকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ পারকোল গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী জানান, সকালে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার অচেতন দেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।