ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে যুবকের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৬

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আবু সাঈদ (৩০) নামে একজন মারা গেছেন। শুক্রবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।  

জানা যায়, আবু সাঈদ বৃহস্পতিবার রাতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। তখন তার অবস্থা ‘গুরুতর’ ছিল। দ্রুত তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানেই শুক্রবার বিকালে তার মৃত্যু হয়। আবু সাঈদ টাঙ্গাইলের মোহাম্মদ ছালামের ছেলে। নগরীর আছদগঞ্জের একটি কারখানার ফোরম্যান হিসেবে কাজ করতেন তিনি।

ইত্তেফাক/জেডএইচডি