রাশিয়ায় দুই যুদ্ধবিমানের সংঘর্ষ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৪

রাশিয়ায় দুটি যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির লিপেটস্ক শহরে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।

রাশিয়ার গণমাধ্যমে জানানো হয়, সুখোই-৩৪ নামে বোমারু বিমান দুটি প্রশিক্ষণের সময় আকাশে সংঘর্ষ হয়। এতে বিমানের উভয় পাইলট কোনোরকম ক্ষতি ছাড়াই ভূমিতে অবতরণ করেন। পাইলটদের ভুলের কারণে এ সংঘর্ষ হয়।

এ ঘটনা তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। 

আরো পড়ুন: জানা গেল প্রিয়াঙ্কার মূল্যবান সম্পদ কী

ইত্তেফাক/জেডএইচ