ভোলায় বোরাক চাপায় শিশু নিহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩১

ভোলার লালমোহনে ব্যাটারিচালিত অটো বোরাক চাপায় শিমুল (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকালে ভোলা-চরফ্যাসন আঞ্চলিক মহাসড়কের ফরাজি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুল ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের মিজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র এবং একই গ্রামের সিরাজ মাতাব্বরের ছেলে।

আরও পড়ুন: খুলনায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

এ ব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। বোরাক চালককে আটকের চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু