রাজবাড়ীর পাংশা উপজেলার রামকোল মাছপাড়া থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আট মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ রবিউল ইসলাম রবি (৫০) নামে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। গ্রেফতারকৃত রবি উপজেলার রামকোল মাছপাড়া ইউপির কালিনগর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
আরও পড়ুন: ভোলায় বোরাক চাপায় শিশু নিহত
পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ আহসানউললাহ জানান, গ্রেফতারকৃত রবি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে খুনসহ ডাকাতি, গণধর্ষণ, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে। শুক্রবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
