রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:২২

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, ট্রেজারার, ব্যবস্থাপনা পর্ষদের সদস্যবৃন্দ, জেলা ও সিটি ইউনিটসমূহের ডেলিগেটবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, সমাজ কল্যাণ এবং প্রতিরক্ষা) প্রতিনিধিবৃন্দ এবং সোসাইটির মহাসচিব ও উপমহাসচিব অংশগ্রহণ করেন।

শনিবার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সম্মানিত ট্রেজারার অ্যাডভোকেট তৌহিদুর রহমান। বার্ষিক সাধারণ সভা উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতির বাণী পাঠ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সম্মানিত সদস্য লুত্ফুর রহমান চৌধুরী হেলাল, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন এবং স্বাস্থ্যমন্ত্রীর বাণী পাঠ করেন ম্যানেজিং বোর্ড মেম্বার মিস রাজিয়া সুলতানা লুনা।-প্রেস বিজ্ঞপ্তি