আড়াইহাজারে ৩১ হাজার প্রিপেইড মিটার স্থাপন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫৭

আড়াইহাজার পল্লী বিদ্যুত্ সমিতির আওতাধীন এলাকায় ৩১ হাজার প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। আড়াইহাজারের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন নেতৃত্বে প্রিপেইড মিটার স্থাপনের কাজ চলছে।

জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে প্রিপেইড মিটার স্থাপনের জন্য বিদ্যুত্ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কাজ শুরু করলে বাধার মুখে পড়েন। এতে করে সাময়িকভাবে মিটার স্থাপন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২২ আগস্ট থেকে পুরোদমে প্রিপেইড মিটার স্থাপনের কাজ আবার শুরু হয়। এ সময়  পল্লী বিদ্যুতের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিনের নেতৃত্বে আড়াইহাজার উপজেলার ৫ ইউনিয়ন ও ১ পৌরসভার মোট ৩১ হাজার প্রিপেইড মিটার স্থাপন করা হয়। ডিজিএম জানান, পর্যায়ক্রমে পুরো উপজেলায় প্রিপেইড মিটার স্থাপন করা হবে।