দ্রুত রাজাকারদের তালিকা হবে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২১

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দ্রুত রাজাকারদের তালিকা প্রণয়ন করো হবে। আগামী মার্চের মধ্যেই রাজাকারদের প্রাথমিক তালিকা করতে পারব।

 

 

শনিবার সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে ফেরার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে চলে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারত বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

 

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। এটি বাস্তবায়নের লক্ষে দুই দেশ কাজ করছে। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।

আরো পড়ুন : দুর্নীতি নিয়ে প্রশ্ন করার অধিকার বিএনপির নেই : তথ্যমন্ত্রী

এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তর রেইনা,  সহকারী পুলিশ সুপার (কসবা সর্কেল) আব্দুল করিমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে শুক্রবার দুপুরে ত্রিপুরা রাজ্য সরকার ও মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আগরতলা যান মন্ত্রী।

 

ইত্তেফাক/ইউবি