মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাইতে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী ছাইদুল ইসলাম আল-আমিন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেদেশের স্থানীয় সময় শুক্রবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
আল-আমিন গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের মো. বকুল সরকারের ছেলে। আল-আমিনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তার পরিবার ও ইউপি সদস্য মো. ফারুক শেখ।
নিহতের চাচাতো ভাই শামসুল হক জুয়েল জানান, ছাইদুল ইসলাম আল-আমিন এক বছর আগে জীবিকা নির্বাহের জন্য ব্রুনাই পাড়ি জমান। শুক্রবারে নির্মাণাধীন ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে যান। এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে কারণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ইত্তেফাক/এএম
