জিয়াউল হাসান সবুজ, সহকারী শিক্ষক
গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়
বাগেরহাট
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা প্রমিত বাংলা বানানের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জানবো। আশা করি এগুলো তোমাদের শুদ্ধ বানান শেখায় অনেক সহায়তা করবে।
প্রমিত বাংলা বানানের নিয়ম:
১৮। প্রশ্ন করা হলে লিখতে হবে ‘কোন্’। যেমন: তুমি কোন দিকে যাবে?
ইংরেজিতে anyone বোঝালে বাংলায় হবে ‘কোনো’। যেমন: যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও।
এবার আমরা শিখবো চন্দ্রবিন্দুর ব্যবহার। কোথায় চন্দ্রবিন্দু ব্যবহার করবো বা কোথায় করবো না। আমরা তিন কারণে চন্দ্রবিন্দু ব্যবহার করবো।
যথা:
ক) যেসব শব্দ সংস্কৃত থেকে এসেছে, সেসব শব্দে নাসিক্যবর্ণ (ঙ,ঞ,ণ,ন,ম ও ং) থাকলে এবং বাংলা ভাষায় সেগুলো বাদ পড়লে, বাদ পড়া বর্ণের আগের অক্ষরে চন্দ্রবিন্দু হবে। যেমন: বঙ্কিম থেকে বাঁকা, অঙ্কন থেকে আঁকা, পঞ্চ থেকে পাঁচ, কণ্টক থেকে কাঁটা, ষণ্ড থেকে ষাঁড, যন্ত্র থেকে যাঁতা, কন্থা থেকে কাঁথা, খান থেকে খাঁ, ইন্দুর থেকে ইঁদুর, বন্ধন থেকে বাঁধন, অন্ধকার থেকে আঁধার, গ্রাম থেকে গাঁ, বংশী থেকে বাঁশি ইত্যাদি।
খ) সম্মানসূচক সর্বনামের ক্ষেত্রেও চন্দ্রবিন্দু ব্যবহার হয়। যেমন: ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ১৯৭৫ খ্রিস্টাব্দে কিছু বিপথগামী সেনা অফিসার উঁনাকে সপরিবারে নিহত করেছিল। তিঁনি বাংলাদেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন।
গ) দ্বিরোক্ত বা ধ্বনাত্মক শব্দসমূহেও চন্দ্রবিন্দু হয়। যেমন: ভোঁভোঁ, সাঁসাঁ ইত্যাদি।
বাংলা বানানে অর্থের সমস্যা না হলে শব্দান্তে ও-কার ব্যবহারের প্রয়োজন নেই। যেমন: ছিল, করল, যেন, কেন, আছ, গেল, শত, যত, তত, কত, এত ইত্যাদি। আবার অর্থের প্রয়োজনে ও-কার ব্যবহারও করতে পারেন। যেমন: মতো, হতো, কেনো, ভালো, কালো, আলো, বারো ইত্যাদি।
এর একটা বাস্তব উদাহরণ হলো: তুমি কাল আসবে। এখানে যদি আমি বলি; তুমি কালো আসবে, সেক্ষেত্রে বাক্যটা শুনতে ভালো শুনাবে না বা অর্থের পরিবর্তন হয়ে যাবে। আবার যদি বলি; মেয়েটি দেখতে কাল, তাহলেও বাক্যটি অড দেখায় বা শ্রুতিমধুর হয় না, এখানে লিখতে হবে মেয়েটি কালো।
শব্দান্তে বিশেষণবাচক বা দোষ-গুণ বোঝায় এরকম ‘আলি’ থাকলে তা অবশ্যই ই-কার হবে। যেমন: সোনালি, রুপালি, বর্ণালি, হেঁয়ালি, খেয়ালি, মিতালি ইত্যাদি।
আশা করছি এ ধরনের ভুল ও বিকৃতি থেকে বেরিয়ে আসার ব্যাপারে প্রথম থেকেই তোমরা সচেতন থাকবে। বন্ধুরা, আরও নিয়ম জানতে আগামী পর্বের লেখার অপেক্ষায় থেকো।
(সূত্র: ভাষা শিক্ষা ও ব্যাকরণ-মাহবুবুল আলম, ভাষা প্রকাশ ব্যাকরণ ও রচনা -অধ্যাপক নিরঞ্জন অধিকারী )
বাংলা বানান এর নিয়ম জানতে নিয়মিত চোখ রাখো বাংলা বানানের নিয়ম-কানুন ফেইসবুক পেইজ গ্রুপে ও দৈনিক ইত্তেফাক এর অনুশীলন পাতায়।
