ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৮

মোহাম্মদ নুরুল হক, প্রভাষক

মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

গতকালের পর

১৩. প্রোগ্রামিং কী?

উত্তর : কম্পিউটার আমাদের ভাষা বোঝতে পারে না। কম্পিউটারের আলাদা একটি ভাষা রয়েছে। কম্পিউটারের জন্য যে ভাষায় লিখতে হয় তাকে বলা হয় প্রোগ্রামিং।

১৪. প্লটার কী?

উত্তর : বড় ধরনের প্রিন্টার। বড় বড় বিজ্ঞাপন, পোস্টার, ব্যানার, বাড়ির নকশা ইত্যাদি প্রিন্ট করার জন্য যে প্রিন্টার ব্যবহার করা হয় তাকে প্লটার বলে।

১৫. মাদারবোর্ডে ফ্যান কোথায় লাগানো থাকে?

উত্তর : মাদারবোর্ডে প্রসেসরের উপর ফ্যান লাগানো থাকে।

১৬. উভয়মুখী সমপ্রচার সিগন্যাল বলতে কী বোঝ?

উত্তর : যার দ্বারা একই সাথে তথ্য গ্রহণ ও প্রেরণ করা যায় তাকে উভয়মুখী সিগন্যাল বলা হয়। যেমন : মোবাইল, টেলিফোন ইত্যাদি।

১৭. একমুখী সিগন্যাল বলতে কী বোঝ?

উত্তর : যার দ্বারা তথ্য শুধু প্রেরণ অথবা শুধু গ্রহণ করা যায় তাকে একমুখী সিগন্যাল বলা হয়।

১৮. সফটওয়্যার কয় প্রকার ও কী কী?

উত্তর : সফটওয়্যার দুই প্রকার।

যথা :

১। সিস্টেম সফটওয়্যার; ২। অ্যাপ্লিকেশন সফটওয়্যার

১৯. মেমোরি কোথায় থাকে?

উত্তর : মেমোরি কম্পিউটারের ভিতরে থাকে।

২০. পেনড্রাইভ কী?

উত্তর : পেনড্রাইভ হলো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা নেওয়ার পদ্ধতি। এক ধরনের স্টোরেজ ডিভাইস।

২১. টাচ্ স্ক্রিন কী?

উত্তর : একটি ডিভাইস যা একই সাথে ইনপুট ও আউটপুট দুটোই হতে পারে। টাচস্ক্রিনে মনিটরের মতো আউটপুট দেখা যায় এবং একই স্ক্রিনে স্পর্শ করে কম্পিউটারের ভিতরে তথ্য পাঠানো যায়।

২২. হার্ডডিস্ক ড্রাইভ কী?

উত্তর : কম্পিউটারের সবচেয়ে পরিচিত একটি স্টোরেজ ডিভাইস হচ্ছে হার্ডডিস্ক ড্রাইভ। পাশাপাশিভাবে তথ্য উপাত্ত রাখার জন্য হার্ডডিস্ক ড্রাইভ ব্যবহার করা হয়।