ডাক্তার সাহেব, বিদেশে লোক নেওয়ার সার্কুলার হয়েছে। সামনের মাসেই লোক নেবে। আমার ছেলেটাকে পাঠাব। কিন্তু এই কয়দিনের মধ্যে ওর বুকের ব্যথা ভালো হবে তো?
ডাক্তার সাহেব :দেখি, চোখ বড়ো বড়ো করে তাকান তো এদিকে।
রোগীর বাবা :কী ব্যাপার? সমস্যা তো আমার না, ছেলের। আমার চোখে ওষুধ দিচ্ছেন যে?
ডাক্তার সাহেব :আগে আসল রোগীর চিকিত্সা তো করি।
রোগীর বাবা :আসল রোগী মানে?
ডাক্তার সাহেব :বিদেশে চাকরির নামে প্রতারণা হচ্ছে জেনেও যে বাবা তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য লাফায়, তার চোখের চিকিত্সা কি বেশি জরুরি না?
