গরমে শরম!

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৮

 

  সঞ্জয় সরকার

 

তালপাকা গরমে

পড়ে গেছি শরমে

ঘামে ভিজে উঠে দেখি রাত্রে

কাপড়ের লেশ নেই গাত্রে!

 

মরে যাই লজ্জায়

ইজ্জত সব যায়

বাথরুমে গিয়ে দেখি হাতড়ে

একফোঁটা জল নেই পাত্রে!

নেত্রকোনা সদর।