কামাল খাঁ
গরুর মুখে থাকত যদি ভাষা,
থাকত অনেক ইচ্ছা এবং আশা।
থাকত গাড়ি থাকত বাড়ি ফাইন,
গরুরা সব করত নতুন আইন।
লেজ নাড়িয়ে চলত তারা স্বাধীন,
চাইত জবাব কেন তারা অধীন?
শিং উঁচিয়ে করত বাহাদুরি,
মানুষদেরই উল্টে আহা ছুরি!
গরুর যদি থাকত শুধু ব্রেন,
কিনত জাহাজ কিনত গিয়ে ক্রেন।
থাকত তাদের নিজস্ব এক দেশ,
ধীরে মানুষ হতো নিরুদ্দেশ!
