নদীভাঙন রোধে স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণ করা হবে ------------ পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়ায় নদীভাঙন রোধে স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণের ঘোষণা দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বর্তমান সরকার সারাদেশে নদী ভাঙন রোধে নানা উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে হাতিয়াবাসীর প্রধান দুঃখ নদীভাঙন রোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে জরুরি পদক্ষেপ হিসেবে কিছু কাজ শিগিগরই শুরু করা হবে।

শুক্রবার বিকালে হাতিয়ার হরণী ইউনিয়নের বয়াচরের চতলার ঘাটে মেঘনার ভাঙন পরিদর্শন শেষে স্থানীয় চেয়ারম্যানঘাটে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস। সভায় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কেফায়েত উল্যাহ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।