গলাচিপায় লঞ্চ থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৬

গলাচিপায় ঢাকা-গলাচিপা রুটের দোতলা লঞ্চ এম ভি বাগেরহাট-২  থেকে অজ্ঞাতনামা এক নারীর (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে লঞ্চে দ্বিতীয় তলার ডেকের যাত্রী অজ্ঞাতনামা ওই নারী অসুস্থ হয়ে বমি করে মারা যায়। রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চরভদ্রাসনে স্কুলছাত্রীসহ ২ নারীর মরদেহ উদ্ধার

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, শনিবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে অজ্ঞাতনামা ওই নারী ও এক যুবক একসাথে লঞ্চে ওঠে। পথিমধ্যে যুবকটি ফতুল্লা লঞ্চঘাটে নেমে যায়। রাতেই লঞ্চে অসুস্থ হয়ে বমি করে ওই নারী মারা যায়। রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। তাকে কেউ চিনতে পারছে না।  তার বাড়ি সম্ভবত এ অঞ্চলে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালীর  মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম