আমি ফেসবুক ব্যবহার করি না। তবে কোনো অনুষ্ঠানে গেলে আমাকে শুনতে হয় আপনি তো আমার ফেসবুক ফ্রেন্ড। ঘরের দুর্লভ স্থিরচিত্রও নাকি ওই ফেসবুক থেকে প্রকাশ করে দেওয়া হয়। সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে মেসেঞ্জারে অনেকের কাছে নাকি টাকা চেয়েছি। খুবই চিন্তার বিষয়। তাই কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফেসবুক আইডি আমার ভেবে বিশ্বাস করে প্রতারিত হবেন না। আমি ফেসবুক ব্যবহার করি না। তাই এ ধরনের বিভ্রান্তিকর খবরে মোটেও কান দেবেন না।
ফেসবুক বিড়ম্বনা প্রসঙ্গে
অভিনেত্রী ববিতা
