ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত গার্মেন্টস কর্মীর মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১০

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত গার্মেন্টস কর্মী আরিফ মিয়া শনিবার রাতে মারা গেছেন। খাইরুনন্নেছা ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউপির আব্দুল্লাহপুর গ্রামে। 

জানা যায়, আরিফ মিয়া টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি গার্মেন্টসে কর্মী হিসেবে কাজ করতেন। গত ২৯ আগস্ট সন্ধ্যায় তিনি কর্মস্থল থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল নিয়ে যায়। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় খাইরুনন্নেছা ক্লিনিকে নিয়ে যায়। শনিবার রাতে সেখানে তার মৃত্যু হয়।