মদনে বিদ্যুত্স্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১২

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদনে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে পলিটেকনিকেল কলেজের ছাত্র জুবায়দুর রহমান হূদয় মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় মদন উপজেলার জয়পাশা গ্রামে। তিনি ঐ গ্রামের শফিক মিয়ার ছেলে।

ঐদিন সন্ধ্যায় হূদয় বসত ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত মদন হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার ওসি মো. রমিজুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।