কর্ণফুলীতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৪

 চট্টগ্রাম অফিস

কর্ণফুলী নদীতে ডুবে মো. নুর (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছে। গতকাল রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত নুর কর্ণফুলী থানার শাহ মীরপুর এলাকার আমান উল্লাহর পুত্র।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি জানায়, নদীতে কয়লা উত্তোলন করার সময় ডুবে যায় নুর। কিছুক্ষণ পর ভেসে উঠলে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।