সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগে আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে সেনবাগ থানার ওসি মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান— থানা পুলিশের একটি দল শনিবার চট্টগ্রামের বায়োজিত বোস্তামী এলাকা থেকে তিনজন এবং নোয়াখালীর মাইজদী থেকে দুইজনসহ আন্তঃজেলা ডাকাতদলের মোট পাঁচ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উপজেলার হোমনাবাদ-শ্রীপুর গ্রামের মাস্টার আজিজ আহমেদের বাড়িতে ডাকাতির ঘটনায় ৩ আগস্ট দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- পিরোজপুর জেলার মো রুবেল হোসেন, মো. ইদ্রিস ও ফরিদ উদ্দিন, ফেনী জেলার গোলাম মাওলা প্রকাশ জাহাঙ্গীর ও লক্ষ্মীপুর জেলার বেলায়েত হোসেন শাহিন।
এদের মধ্যে রুবেল হোসেন, ইদ্রিস ও ফরিদ উদ্দিন ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে শনিবার সন্ধ্যায় নোয়াখালীর বিচারিক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
